ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মহিপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন আলী পন্ডিত (৩০)  নামের এক যুবক। বৃহস্পতিবার দুপুরে  উপজেলার মহিপুরে এ ঘটনা ঘটে। নিহত আলি পন্ডিত মহিপুর ইউনিয়নের বাসিন্দা হারুন পন্ডিত এর ছেলে।


নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পেশায় জেলে আলী প্রায়ই স্ত্রীর সাথে ঝগড়াঝাঁটি হতো বাড়িতে। আজ দুপুরে হঠাৎ দু'জনের মধ্যে ঝগড়া হয় এর পরে স্ত্রী বাড়ি থেকে বেড়িয়ে গেলে সে নিজ ঘরে একা আড়ার সাথে গলায় ফাঁস দেয়। কিচ্ছুক্ষন পরে নিহতের বড় বোন তাঁকে খোঁজাখুজির পরে ঘরে ঝুলন্ত দেখে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।


মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান,  নিহতের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑